By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
Notification Show More
Font ResizerAa
  • সর্বশেষ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • জাতীয়
  • বিনোদন
  • রাজনীতি
Reading: একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন
শেয়ার করুন
Font ResizerAa
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
অনুসরণ করুন
- Advertisement -
বাংলার কণ্ঠ > সর্বশেষ > খেলা > একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন
খেলাসর্বশেষ

একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন

সর্বশেষ আপডেট: জুন ২, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
বাংলার কণ্ঠ
শেয়ার করুন
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক: একই টেস্ট ম্যাচে পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে বলের রঙ পরিবর্তনের বিষয়ে ক্রিকেট কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা মেনে নিয়েছে আইসিসি। পরীক্ষামূলক ভাবে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলার নিয়ম চালু করা হয়েছে। তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হলে তবেই দুটি বল ব্যবহার করা যাবে।

সোমবার অহমদাবাদে আইসিসি-র বৈঠকের পর একথা জানানো হয়েছে। এই বৈঠকে ক্রিকেট কানাডার সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কানাডা দল আইসিসি ইভেন্টে যুক্ত হতে পারবে। পাশাপাশি বাংলাদেশ বোর্ডের নির্বাচন খতিয়ে দেখার জন্য আইসিসি-র প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কম আলোর কারণে কোনো টেস্টের কোনো দিনের খেলা ব্যাহত হলে, দিনের আলো কমে আসার পর গোলাপি বলে ম্যাচ খেলা যাবে। তবে তার জন্য দুই দলকেই রাজি হতে হবে। লাল বলে ম্যাচ শুরু হবে। আলো কমে এলে ফ্লাডলাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানো যাবে।

টেস্টের একটি দিনে ৯০ ওভার বল করা হয়। ধরা যাক ৭৫ ওভার হওয়ার পর আলো খুবই কমে এলো। তখনও ১৫ ওভার বাকি। সেই সময়ে ফ্লাডলাইট জ্বালিয়ে দুই দলের সম্মতির ভিত্তিতে গোলাপি বলে খেলা চালানো যেতে পারে। ভারতীয় ক্রিকেটাররা এমনিতেই গোলাপি বলে বিশেষ খেলতে চান চান না। এ নিয়মের জেরে আচমকা লাল বল থেকে গোলাপি বলে খেলতে হলে ব্যাটাররা অসুবিধায় পড়তে পারেন। তাই ভারত রাজি হবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।

Ad imageAd image

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টির মতো টেস্টেও পানি পানের বিরতিতে কোচরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কৌশলগত আলোচনা করতে পারেন। এটাও জানানো হয়েছে, বোলার ছুড়ে বল করছেন কি না তা জানতে হক আইয়ের তথ্য ব্যবহার করা যাবে।

আইসিসি জানিয়েছে, ২০২৭-এ নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ১৪-২৮ ফেব্রুয়ারি আয়োজিত হবে। এমার্জিং নেশন্‌স ট্রফি হবে ১০ দলের। পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং পাঁচটি সদস্য সহযোগী দেশ সেই প্রতিযোগিতায় খেলবে।

আপনার আরও পছন্দ হতে পারে

তাহলে কি এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ!
রামিসার বাসায় প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০
সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল, ক্যাম্পে যোগ দিলেন সামিত
শেয়ার করুন
Facebook Email Print
বাংলার কণ্ঠ

সম্পাদক : রাশেদ মাহতাব || প্রকাশক : নাসির উদ্দিন ফারুক

স্বত্ব © ২০২৬ বাংলার কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

বাংলার কণ্ঠ মিডিয়া সেন্টার স্যুট # ১০সি, নাভানা প্রিজম টাওয়ার প্লট # ০৩, রোড # ০৫ গুলশান–২, ঢাকা–১২১২
বাংলাদেশ।

Facebook X-twitter Youtube
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?