By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
Notification Show More
Font ResizerAa
  • সর্বশেষ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • জাতীয়
  • বিনোদন
  • রাজনীতি
Reading: দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ!
শেয়ার করুন
Font ResizerAa
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
অনুসরণ করুন
- Advertisement -
বাংলার কণ্ঠ > সর্বশেষ > জাতীয় > দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ!
জাতীয়সর্বশেষ

দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ!

সর্বশেষ আপডেট: জুন ২, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ
বাংলার কণ্ঠ
শেয়ার করুন
শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাউজান পৌরসভায় বিদেশফেরত স্বামীর ঘরে ফেরার মাত্র এক ঘণ্টার মাথায় প্রিয়া শীল নামে ২৬ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। ২০১৯ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে আজ সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ পাওয়া যায়।

নিহতের মা রূপনা শীল অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।’

Ad imageAd image

তিনি আরও জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আপনার আরও পছন্দ হতে পারে

তাহলে কি এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল, ক্যাম্পে যোগ দিলেন সামিত
রামিসার বাসায় প্রধানমন্ত্রী
একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০
শেয়ার করুন
Facebook Email Print
বাংলার কণ্ঠ

সম্পাদক : রাশেদ মাহতাব || প্রকাশক : নাসির উদ্দিন ফারুক

স্বত্ব © ২০২৬ বাংলার কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

বাংলার কণ্ঠ মিডিয়া সেন্টার স্যুট # ১০সি, নাভানা প্রিজম টাওয়ার প্লট # ০৩, রোড # ০৫ গুলশান–২, ঢাকা–১২১২
বাংলাদেশ।

Facebook X-twitter Youtube
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?