By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
Notification Show More
Font ResizerAa
  • সর্বশেষ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • জাতীয়
  • বিনোদন
  • রাজনীতি
Reading: তাহলে কি এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
শেয়ার করুন
Font ResizerAa
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
অনুসরণ করুন
- Advertisement -
বাংলার কণ্ঠ > সর্বশেষ > খেলা > তাহলে কি এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
ড্রেসিং রুম শান্ত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একটি দল হয়ে খেলাই আর্জেন্টিনার বড় শক্তি। ফাইল ছবি।
খেলাসর্বশেষ

তাহলে কি এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!

সর্বশেষ আপডেট: জুন ২, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
বাংলার কণ্ঠ
শেয়ার করুন
ড্রেসিং রুম শান্ত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একটি দল হয়ে খেলাই আর্জেন্টিনার বড় শক্তি। ফাইল ছবি।
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক: ৩৬ বছরের খরা কাটিয়েছে ২০২২ সালে। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে শুধু বিশ্বকাপ জয়ই নয়, লিওনেল মেসিরও স্বপ্ন পূরণ হয়েছিল। একজন পূর্ণাঙ্গ ফুটবলার হতে যে ঘাটতিটা ছিল মেসির, সেটিকে পূরণ করে দিয়েছে কাতার বিশ্বকাপ। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হওয়ার জন্য বিশ্বকাপটা হাতে তোলাই ছিল প্রথম ও প্রধান শর্ত। সেটি পূরণ হয়েছে ২০২২ সালে।

লিওনেল মেসি চার বছর পর এবারও আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। শুধু থাকাই নয়, গতবারের মতো এবারও তিনি আর্জেন্টিনা দলের কেন্দ্রবিন্দু, প্রাণ ভোমরা। কোচ লিওনেল স্কালোনির সব প্ল্যান-পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ইন্টার মিয়ামির এই তারকা। তাকে ঘিরেই আবর্তিত হবে এবারের আর্জেন্টিনা বিশ্বকাপ দল।

কোচ লিওনেল স্কালোনি যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে ১৭ জনই রয়েছেন গত বিশ্বকাপজয়ী দলের সদস্য। বাকি ৯ জন নতুন, তথা তরুণ তারকা। সব মিলিয়ে বিশ্বকাপ শিরোপাটা ধরে রাখার জন্য একটি দলের যে সব রসদ প্রয়োজন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে তার সবই রয়েছে।

আর্জেন্টিনা দলটি দেখে ফুটবলবোদ্ধাদের অভিমত, ১৯৬২ সালের পর হয়তো এই প্রথমবারের মতো কোনো একটি দল টানা দুটি বিশ্বকাপ জিততে যাচ্ছে। ১৯৯০ সালে আর্জেন্টিনার সামনে সুযোগ এসেছিল; কিন্তু জার্মানির কাছে ফাইনালে হেরে টানা দুটি বিশ্বকাপ জেতা হয়নি ম্যারাডোনার দলকে।

Ad imageAd image

১৯৯৮ সালে ব্রাজিলের সামনে সুযোগ এসেছিল, তারা পারেনি ফ্রান্সের কাছে হারের কারণে। যদিও ২০০২ সাল পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলে দুটি জয় করেছিল ব্রাজিল। ২০২২ সালে ফ্রান্সের সামনেও সুযোগ এসেছিল- তারাও পারেনি। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরেছে তারা।

১৯৬২ সালে দ্বিতীয় দল হিসেবে সর্বশেষ টানা দুটি (প্রথমটি ১৯৫৮ সালে) বিশ্বকাপ জয় করেছিল ব্রাজিল। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুটি বিশ্বকাপ জয় করেছিল ইতালি।

এবার আর্জেন্টিনা কী পারবে টানা দুটি বিশ্বকাপ জয় করে ব্রাজিল ও ইতালির পাশে নাম লেখাতে? সময়ই সব বলে দেবে। আপাতত ১৯ জুলাই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্ত-সমর্থকদের।

তবে কয়েকটি লক্ষণ বলছে, হয়তো বা টানা দ্বিতীয়বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা। এমনিতেই বিশ্বজয়ী কোচ, বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন অধিকাংশ ফুটবলারই রয়েছেন আর্জেন্টিনা দলে। শুধু তাই নয়, এই দলটির মধ্যে একাত্মতা অসম্ভব রকমের দৃঢ়। ড্রেসিং রুমের পরিবেশ অসাধারণ, যেটা সর্বোচ্চ সাফল্য ছিনিয়ে নিয়ে আসার জন্য খুব বেশি প্রয়োজনীয়, সেটা আর্জেন্টিনা দলের মধ্যে রয়েছে।

PSG

Ad imageAd image

টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে পিএসজির ভেতরে স্থিতিশীলতা ধরে রাখতে ভূমিকা রাখেন কোচ লুইস এনরিখে

 

তবে, ফুটবল এবং ক্রিকেটের আলোচিত টুর্নামেন্টগুলোয় যেভাবে শিরোপা ধরে রাখার সংস্কৃতি দেখা যাচ্ছে, তাতেও বলা যায় হয়তো বা আবারও বিশ্বকাপটা উঠতে যাচ্ছে মেসির হাতেই।

৩০ মে অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। বুদাপেস্টে অনুষ্ঠিত এই ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর্সেনাল- যে দলটি পুরো চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত ছিল- তারাই কি না ফাইনালে এসে হেরে গেল!

Ad imageAd image

পিএসজি খুব বেশি তারকাভর্তি টাইটানিক নয় যে তাদের নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে; কিন্তু কোচ লুইস এনরিকের অধীনে দলটি যেভাবে একাত্ম হয়ে খেলে- তার প্রমাণ হলো টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়। মেসি, নেইমার, এমবাপেদের নিয়ে যে দলটি ইউরোপ চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের বাদ দিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার মূল রহস্যই হলো- দলটির ড্রেসিং রুমের স্থিতিশীলতা। কাঁধে কাঁধ মিলিয়ে একটি দল হয়ে খেলা।

এবার আসি ক্রিকেটে। আইপিএলে যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগের আসরগুলোতে তারকানির্ভর দল গড়েও সাফল্য পাচ্ছিল না, এবার তারা টানা দুটি আইপিএল চ্যাম্পিয়ন হলো। এর পেছনেও একই রহস্য। দলীয় স্থিতিশীলতা, ড্রেসিংরুমের চমৎকার পরিবেশ এবং মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে একটি দল হয়ে খেলা। যে কারণে, বিরাট কোহলির হাতে উঠলো টানা দুটি আইপিএল শিরোপা।

RCB

টানা দুটি আইপিএল শিরোপা জয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কেন্দ্রবিন্দু ছিলেন বিরাট কোহলি

স্প্যানিশ লা লিগায় কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দুবার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। জার্মান বুন্দেসলিগায় টানা দু’বার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এখানেও কোচ ভিনসেন্ট কোম্পানির ক্যারিশমা রয়েছে বলা যায়। পিএসজি তো লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার মতো কোচ ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখতে না পারায় টানা দুবার শিরোপাবঞ্চিত থাকলো। শেষ পর্যন্ত গার্দিওলা নিজেই ছেড়ে গেলেন ম্যানসিটিকে।

ড্রেসিং রুমের স্থিতিশীলতা, দলীয় ঐক্য এবং সাফল্য খুঁজলে আরও অনেক পাওয়া যাবে। যে বিষয়গুলো এখনো পুরোপুরি বিদ্যমান আর্জেন্টিনা দলটিতে। যে কারণে, বলে দেওয়া যায় বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য ৪৭টি দলের চেয়ে অনেক বেশি এগিয়ে আর্জেন্টিনা এবং বিশ্বকাপ শিরোপাটা আরও একবার হয়তো মেসির হাতে ওঠার অপেক্ষায়।

আপনার আরও পছন্দ হতে পারে

দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ!
রামিসার বাসায় প্রধানমন্ত্রী
সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল, ক্যাম্পে যোগ দিলেন সামিত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০
একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন
শেয়ার করুন
Facebook Email Print
বাংলার কণ্ঠ

সম্পাদক : রাশেদ মাহতাব || প্রকাশক : নাসির উদ্দিন ফারুক

স্বত্ব © ২০২৬ বাংলার কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

বাংলার কণ্ঠ মিডিয়া সেন্টার স্যুট # ১০সি, নাভানা প্রিজম টাওয়ার প্লট # ০৩, রোড # ০৫ গুলশান–২, ঢাকা–১২১২
বাংলাদেশ।

Facebook X-twitter Youtube
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?