By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
Notification Show More
Font ResizerAa
  • সর্বশেষ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • জাতীয়
  • বিনোদন
  • রাজনীতি
Reading: পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস ট্রাম্পের
শেয়ার করুন
Font ResizerAa
বাংলার কণ্ঠবাংলার কণ্ঠ
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
অনুসরণ করুন
- Advertisement -
বাংলার কণ্ঠ > সর্বশেষ > আন্তর্জাতিক > পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস ট্রাম্পের
আন্তর্জাতিক

পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস ট্রাম্পের

উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

সর্বশেষ আপডেট: June 15, 2026 7:45 pm
বাংলার কণ্ঠ
শেয়ার করুন
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৪ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্যে তিনি সহায়তা করতে প্রস্তুত।  ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

উশাকভ সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন সংঘাতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন যে যুদ্ধ বন্ধ করা জরুরি।’

তিনি জানান, ট্রাম্প ইউরোপীয় অংশীদার এবং কিয়েভের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন, যার মধ্যে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে আলোচনাও অন্তর্ভুক্ত।

উশাকভ আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়া সফর করবেন।

Ad imageAd image

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে কিছুটা স্থবির হয়ে আছে, কারণ ওয়াশিংটনের মূল মনোযোগ এখন ইরান সংকটের দিকে। রোববারের ফোনালাপে ট্রাম্প ও পুতিন ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

উশাকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘একটি চুক্তি খুব কাছাকাছি এবং কঠিন হলেও সফল আলোচনার ফলাফল শিগগিরই প্রকাশ করা যেতে পারে বলে তিনি আশা করছেন।’

তিনি আরও জানান, পুতিন অনানুষ্ঠানিকভাবে ট্রাম্পকে তার ৮০তম জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফ্রান্সে জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি রুশ আগ্রাসন এবং যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

রোববার ট্রাম্পের ৮০তম জন্মদিনে, জেলেনস্কিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা এখনই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে। আমি প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের অবস্থান কীভাবে শক্তিশালী হয়েছে, সে বিষয়ে অবহিত করেছি।’

Ad imageAd image

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা একমত হয়েছি যে জি-৭ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে কিছু ভালো ধারণা রয়েছে, যা শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জীবন রক্ষায় সহায়ক হতে পারে। ‘

আপনার আরও পছন্দ হতে পারে

হাঙ্গেরিতে রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্কারের উদ্যোগ সরকারের
শেয়ার করুন
Facebook Email Print
বাংলার কণ্ঠ

সম্পাদক : রাশেদ মাহতাব || প্রকাশক : নাসির উদ্দিন ফারুক

স্বত্ব © ২০২৬ বাংলার কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

বাংলার কণ্ঠ মিডিয়া সেন্টার স্যুট # ১০সি, নাভানা প্রিজম টাওয়ার প্লট # ০৩, রোড # ০৫ গুলশান–২, ঢাকা–১২১২
বাংলাদেশ।

Facebook X-twitter Youtube
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?